এসএসসি পাসে এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

এসএসসি পাসে এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

এভারকেয়ার হাসপাতাল ঢাকা পেস্ট্রি শেফ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৪ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের জন্য এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। প্রার্থীদের হাসপাতাল, হোটেল, রিসোর্ট বা রেস্তোরাঁয় কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে পুরুষ এবং বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে।

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে হবে। কর্মস্থল ঢাকায় নির্ধারিত। বেতন আলোচনা সাপেক্ষে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত নয়।

আরও পড়ুন