ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করেছে।
আবেদনের শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) আদালত এ আসনের ব্যালট পেপার, ফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এ আসনে জামায়াতে ইসলামী পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
