কসবায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কসবায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৪ জুন) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করে।

ওসি এসএম সফিকুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ওই নারী সম্প্রতি রেলওয়ে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।

আরও পড়ুন