খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সোহাগ গ্রেপ্তার

খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সোহাগ গ্রেপ্তার

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দেওয়া সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি এবং পর্নোগ্রাফি আইনের দুটি মামলা রয়েছে। মারামারির মামলায় তিনি প্রধান আসামি এবং অন্য মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়ার পর সোহাগ মৃধা আলোচনায় আসেন। খালেদা জিয়ার পক্ষ থেকে গরুটি গ্রহণ করা হলেও সোহাগের পরিবারের আর্থিক অবস্থার কারণে সেটি ফেরত দেওয়া হয়। পরে চলতি ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেন সোহাগ।

সোহাগ মৃধার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন