গাজীপুরে ভাওয়াল রিসোর্টে মাদকসহ ৬ জন আটক

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে মাদকসহ ৬ জন আটক

গাজীপুর জেলার সদর উপজেলায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় রিসোর্ট থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে এবং ছয় জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে রাতভর অভিযান চালানো হয় এবং এ সময় মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন