চট্টগ্রাম বন্দরের অকশন শেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের অকশন শেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে অকশন শেডটিতে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দল, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সংশ্লিষ্টরা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি।

অকশন শেডটিতে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুত ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন