চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী

বগুড়ার শাজাহানপুরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী বাসটি আগুনের কবলে পড়ে। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হয়নি।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল ৮টা ২ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, চলন্ত অবস্থায় বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। চালক দ্রুত বাসটি থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসটির সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন