যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি টয়লেটের ভেতর পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার হয়েছেন। গত শনিবার (২০ জুন) শেভার লেকের পাশে একটি অস্থায়ী টয়লেটে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ইউপিআই জানিয়েছে, টয়লেটে পড়ে যাওয়া চশমা তুলতে গিয়ে ওই ব্যক্তি নিজেই টয়লেটের ভেতরে পড়ে যান। তিনি প্রায় ১৫ মিনিট আটকে ছিলেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, টয়লেটটি পানির লাইন ছাড়া একটি ভ্রাম্যমান টয়লেট, যার নিচে ময়লা জমার জন্য ট্যাংক রয়েছে। ওই ব্যক্তি চশমা তুলতে গিয়ে ট্যাংকের ভেতরে পড়ে যান।
পুলিশ আরও জানিয়েছে, টয়লেটের ট্যাংক থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে তার শরীরে প্রস্রাব, ময়লা ও রাসায়নিক লেগে থাকায় তাকে পরিষ্কার করার প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হয়।
