টিএফআই সেলে গুম মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ, পরবর্তী সাক্ষ্য ৪ মে

টিএফআই সেলে গুম মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ, পরবর্তী সাক্ষ্য ৪ মে

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ হয়েছে। আগামী ৪ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

এদিন মাসরুর আনোয়ারকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন, আবুল হাসানসহ স্টেট ডিফেন্স আইনজীবীরা। তিনি গত ১৯ এপ্রিল সাক্ষ্য দেন এবং ২০ এপ্রিল প্রথম দিনের মতো তার জেরা হয়।

আজ সকালে এ মামলায় গ্রেপ্তার ১০ জনকে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম এবং অন্য কয়েকজন উচ্চপদস্থ র‍্যাব কর্মকর্তা।

এছাড়া, শেখ হাসিনা ছাড়া পলাতক অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম, সঙ্গে ছিলেন অন্যান্য প্রসিকিউটরগণ।

আরও পড়ুন