ডা. আদনান যোগ দিলেন এভারকেয়ার হাসপাতালের ইএনটি বিভাগে

ডা. আদনান যোগ দিলেন এভারকেয়ার হাসপাতালের ইএনটি বিভাগে

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ইএনটি (নাক, কান ও গলা) বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. আদনান জাওয়াদ। তার এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বিশেষায়িত ইএনটি চিকিৎসা সেবাকে আরও শক্তিশালী করবে।

ডা. আদনান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ইএনটি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ৮ বছরেরও বেশি ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ ইএনটি ও হেড-নেক সার্জন।

তিনি কান, নাক, গলা এবং হেড-নেক সংক্রান্ত জটিল রোগের আধুনিক ও রোগীকেন্দ্রিক চিকিৎসায় বিশেষ পারদর্শী। তার সার্জিক্যাল দক্ষতার মধ্যে রয়েছে টনসিলেক্টমি, অ্যাডেনয়েডেক্টমি, সেপটোপ্লাস্টি, সাইনাস সার্জারি, থাইরয়েড ও প্যারাথাইরয়েড সার্জারি, স্লিপ সার্জারি, টিম্প্যানোপ্লাস্টি এবং কর্টিকাল ও মডিফাইড র‌্যাডিকাল মাস্টয়ডেক্টমি।

তিনি নেক ডিসেকশন এবং স্যালিভারি গ্ল্যান্ড সার্জারিতেও দক্ষ। জটিল হেড ও নেক রোগের ক্ষেত্রে নির্ভুলতা, নিরাপত্তা ও যত্নসহকারে চিকিৎসা প্রদান করে রোগীদের দ্রুত সুস্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি নিরাপদ অপারেশন ও উন্নত চিকিৎসা ফলাফল নিশ্চিত করেন।

এভারকেয়ার হাসপাতালে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইএনটি ও হেড-নেক সার্জারির কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে কাজ করার মাধ্যমে তিনি ক্লিনিক্যাল ও অপারেটিভ অভিজ্ঞতা অর্জন করেছেন।

ডা. আদনান জাওয়াদ একাডেমিক ও পেশাগত উন্নয়নে সক্রিয়। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করেন, যাতে তার চিকিৎসা পদ্ধতি সর্বশেষ বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

ডা. আদনান জাওয়াদের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ইএনটি বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন