ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের জন্য নতুন নির্দেশনা

ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের জন্য নতুন নির্দেশনা

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের নির্ধারিত আদালত ছাড়া অন্য আদালতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আদালতে নিয়োজিত কয়েকজন ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আদালতের কার্যক্রম চলাকালে নির্ধারিত আদালত ছেড়ে অন্য আদালতে যাচ্ছেন।

এছাড়া, তারা অন্য আদালতের মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের নির্দেশ দেওয়া হয় যে, নির্ধারিত আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার জন্য।

আরও পড়ুন