ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে খবর আসে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকার কালি তৈরির একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ও খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট আট ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন