ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

আগামী ছয় ঘণ্টায় ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।

পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এর আগের দিনের ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি। কালবৈশাখীর পর থেকে ঢাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন