ঢামেক জরুরি বিভাগের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক জরুরি বিভাগের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের পাশ থেকে এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরের দিকে হাসপাতালের কর্মীরা ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তিনি জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী প্রথমে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি জানিয়ে সিআইডি ও ক্রাইম ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন