ত্বকী হত্যা মামলায় জামশেদ ২ দিনের রিমান্ডে

ত্বকী হত্যা মামলায় জামশেদ ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, গত ৪ জুন আদালতে জামশেদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে র্যাব, পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। তিন কার্যদিবসের মধ্যে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া না পারলে পুনরায় রিমান্ডের আবেদন করা হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে (৩৮) গ্রেপ্তার করে র্যাব। একইদিনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড পাওয়া যায়।

২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে স্থানীয় পাঠাগারে যাওয়ার পথে অপহরণ করা হয় ১৭ বছর বয়সী ত্বকীকে। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।

মামলার অভিযোগে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান ও তাদের সহযোগীরা মিলে ত্বকীকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে।

ত্বকী হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও আদালতে এখনও অভিযোগপত্র জমা না দেওয়ায় বিচারকাজ শুরু হয়নি। গত ১ জুন মামলার ১০৪তম তারিখ ছিল এবং ওইদিন আদালত র্যাবকে আগামী ১ জুলাইয়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু জানান, এর আগে কয়েক দফায় আদালত দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য তাগিদ দিলেও তদন্তকারী সংস্থা সময় বাড়ানোর আবেদন করেছে।

আরও পড়ুন