দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন আসামির মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী দুই কিশোরীর একজন নবম শ্রেণির (১৬) এবং অন্যজন অষ্টম শ্রেণির (১৫) শিক্ষার্থী। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন পলাতক রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুই ছাত্রীকে ধর্ষণের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশি অভিযান শুরু হয়। আমরা এখন পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি তিনজনকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় এখন প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন