দেড় লাখ টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ

দেড় লাখ টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। আবেদন করতে কোনো ফি লাগবে না।

পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৩.৫০ বা ৪.০০–এর মধ্যে ২.৫০ থাকতে হবে। প্রার্থীর অভিজ্ঞতা হিসেবে সরকারি খাতে অন্তত ১৮ বছরের কাজের অভিজ্ঞতা, যার মধ্যে তিন বছর সিনিয়র ব্যবস্থাপনা পদে বিদ্যুৎ খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, প্রার্থীকে বিদ্যুৎ উৎপাদন বা সঞ্চালন বা বিতরণসংক্রান্ত কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

নিয়োগের মেয়াদ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক হবে। বেতন এবং ভাতা হিসেবে ১ লাখ ৪৯ হাজার টাকা, বাসাভাড়া, দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। আয়কর কোম্পানি বহন করবে।

আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফরমে, যা এপিএসসিএল-এর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো, চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল–১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।

আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬।

আরও পড়ুন