দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তিতে তারকাদের মিলনমেলা, আড্ডা ও

দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তিতে তারকাদের মিলনমেলা, আড্ডা ও

দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শোবিজ তারকাদের মিলনমেলা বসেছে। বিকেল থেকেই একে একে তারকারা আসতে শুরু করেন। পুড়ে যাওয়া অংশে প্রদর্শনী দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন কেউ কেউ।

বর্ষীয়ান অভিনেতা রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি বিকেল চারটায় হাজির হন। পুড়ে যাওয়া অংশ দেখে রহমত আলী বলেন, ‘ভারি অন্যায় কাজ হয়েছে। গণমাধ্যমের ওপর এভাবে আক্রমণ হতে পারে না।’

চিত্রশিল্পী আফজাল হোসেন ও অভিনেতা মামুনুর রশীদ একই সময়ে পৌঁছান। আফজাল হোসেন বলেন, ‘ডেইলি স্টারের ৩৫ বছরে শুভকামনা জানাই। এই ধরনের আক্রমণ দুঃখজনক।’ মামুনুর রশীদ বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলা হলে আর থাকে কী? ৩৫ বছর নয়, শতবছর টিকে থাকুক ডেইলি স্টার।’

অভিনেত্রী স্বাগতা, পরিচালক সোহেল আরমান, গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ, নাট্যকার মাসুম রেজা আড্ডায় মেতে ওঠেন। আজমেরী হক বাঁধন বলেন, ‘শুনতেই ভালো লাগছে পত্রিকাটি ৩৫ বছর পূর্ণ করলো। আরও বহু বছর পথ চলুক।’ হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন আক্রমণ মানা যায় না, দুঃখজনক।’

সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারি মম সাড়ে চারটায় পৌঁছান। তিনি বলেন, ‘অনেক খারাপ লাগছে দেখে। তবে ৩৫ বছর উদযাপন আনন্দের সংবাদ। একটি ইংরেজি পত্রিকা ৩৫ বছর সুনামের সঙ্গে টিকে থাকাটা বড় বিষয়।’

গায়িকা কোনাল, তনিমা হামিদ, অভিনেত্রী ঐশী, মডেল শখ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, সুমাইয়া শিমু, তারিক আনাম খান ও তাঁর পরিবার, শান্তা ইসলাম, পরিচালক আশফাক নিপুণ, চয়নিকা চৌধুরী, রুনা খান, কৌশিক শংকর দাশ, সাবিলা নূর, সাদিয়া আয়মান, সারিকা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়া আহসান সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পৌঁছান। প্রদর্শনী দেখে তিনি বলেন, ‘এত বড় হামলার পর ডেইলি স্টারের এভাবে ঘুরে দাঁড়ানো সত্যিই বিস্ময়কর।’

সবশেষে আসেন অভিনেতা শাহেদ আলী ও সুষমা সরকার। এছাড়া চিরকুট ব্যান্ডের সুমী, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, পরিচালক তানিম নূর, কণ্ঠশিল্পী কাজী শুভ, ধ্রুব গুহ, সারিকা সাবাহ, তপু খান উপস্থিত ছিলেন। আড্ডা ও গল্পে মুখর তারকাদের মিলনমেলা শেষে ভেঙে যায়।

আরও পড়ুন