নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। এই আনন্দের দিনে ঢালিউডের কুইন অপু বিশ্বাস ভক্তদের জন্য নতুন সাজে ধরা দিয়েছেন।
অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে দেখা গেছে। তার সাদা শাড়িতে নীল ও লাল জ্যামিতিক নকশা বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ প্রকাশ করছে।
শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তার বাংলাদেশি লুককে আরো বাড়িয়ে দিয়েছে। তিনি গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে রাজকীয় আভা যোগ করেছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
ছবিতে অপুকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা গেছে। ভক্তরা তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তার সৌন্দর্যের প্রশংসা করছেন।
