নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ সাময়িক ব্যাহত

নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ সাময়িক ব্যাহত

নারায়ণগঞ্জে গতকাল থেকে বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার নাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের ঘাটতির কারণে নগরীর প্রত্যেক ওয়ার্ডে ডাম্পিংয়ের ময়লা অপসারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

নাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা আলমগীর হিরণ জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম পুনরায় চালু করা হবে।

এদিকে, সিটি করপোরেশন নগরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। শহরের বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমউল্লাহ সড়ক, শায়েস্তা খাঁ সড়ক ও নবাব সিরাজদ্দৌল্লা সড়কসহ বিভিন্ন এলাকায় আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।

নাসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা শ্যামল পাল জানান, জ্বালানি সংকটের কারণে সিটি করপোরেশনের ট্রাক চলাচল বন্ধ রাখতে হয়েছে, ফলে নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি।

বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে নাসিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন