নাসির হোসেনকে ‘বীরপুরুষ’ বললেন তামিমা সুলতানা

নাসির হোসেনকে ‘বীরপুরুষ’ বললেন তামিমা সুলতানা

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তামিমা সুলতানাও। গত বুধবার (৬ মে) শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ তারিখ নির্ধারণ করেন।

শুনানিতে নাসির-তামিমার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করে বাদীপক্ষ। অন্যদিকে বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে। নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন। ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

আজ সোমবার এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তামিমা সুলতানা। তিনি লেখেন, ‘হ্যাঁ: অপরাধ তো হয়েছে! যে কাপুরুষদের সমাজে ছোট শিশু, বৃদ্ধ মহিলা থেকে শুরু করে প্রেগন্যান্ট মহিলারা পর্যন্ত ধর্ষিত (আর ধর্ষক গর্বিত) সেই সমাজে একজন ডিভোর্সি নারীকে বিয়ে করে সম্মান দেওয়াটা অবশ্যই দণ্ডণীয় অপরাধ। সেই মানুষগুলো কি বিচার পেয়েছে?’

তামিমা আরও লেখেন, ‘যে সমাজ নারীদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়, আর নারীদেরকে শুধু ভোগের সামগ্রী মনে করে, সেই কাপুরুষদের সমাজে নাসির আমাকে মাথার মুকুট বানিয়ে রেখেছে। সেই জন্য যারা কাপুরুষ তাদের এতো মাথা ব্যথা হচ্ছে তাই না? নাসির হোসেন কাপুরুষদের সমাজে আমার বীরপুরুষ।’

আরও পড়ুন