প্রিয়াংকা চোপড়া বারবার প্রত্যাখ্যাত হওয়ার কারণ জানালেন

প্রিয়াংকা চোপড়া বারবার প্রত্যাখ্যাত হওয়ার কারণ জানালেন

বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বহু বছরের বলিউড ক্যারিয়ারে তিনি স্বজনপোষণ ছাড়াই নিজের দক্ষতায় প্রতিষ্ঠা গড়েছিলেন, তবে নানা ষড়যন্ত্রের শিকারও হয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াংকা জানান, বলিউডের রাজনীতির কারণে তার ক্যারিয়ারে বহু বাধা এসেছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর আমি স্বজনপোষণের অর্থই বুঝতাম না।’ তার বাবা-মা যেমন তার সফলতা চান, ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও তাদের সন্তানদের জন্য একই আশা রাখতেন।

২২ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে প্রথম পদার্পণ করার পর থেকেই প্রত্যাখ্যাত হওয়া অভ্যস্ত হয়ে গিয়েছিলেন প্রিয়াংকা। এক সময় পেশা বদলের চিন্তাভাবনাও শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন।

তিনি জানান, ‘সালাম-এ-ইশক’ সিনেমার শুটিং করার সময় একটি হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পান এবং কন্ট্র্যাক্টে সই করেন। কিন্তু সহ-অভিনেতা সেটে এসে তাকে জানিয়ে দেন যে, তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে।

প্রিয়াংকা বলেন, সিনেমাটির নাম প্রকাশ না করে জানান যে, মুখ্য চরিত্রের জন্য তাকে প্রস্তাব দেওয়া হলেও পরে জানানো হয় যে, তার প্রয়োজন নেই।

আরও পড়ুন