গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে। দুইজনকে পলাশবাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
