‘ফুয়েল পাস’ অ্যাপ ঢাকার বাইরেও চালু হয়েছে

‘ফুয়েল পাস’ অ্যাপ ঢাকার বাইরেও চালু হয়েছে

ঢাকার বাইরেও বিভিন্ন জেলা ও নগরীতে ‘ফুয়েল পাস’ অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। মোটরসাইকেল নিবন্ধনের জন্য কিউআর কোড ভিত্তিক এই অ্যাপটি এখন ঢাকা ছাড়াও অন্যান্য স্থানে ব্যবহারযোগ্য।

ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহের নিবন্ধিত মোটরসাইকেলগুলো ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে এই সেবা পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন