বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এ ঘটনার পর পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুন লাগার সময় প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। রাত সোয়া আটটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

আরও পড়ুন