বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটেনে আরও স্কলারশিপ চায় সরকার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটেনে আরও স্কলারশিপ চায় সরকার

বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলনের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানানো হয়।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। মন্ত্রী যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি শিক্ষার উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে আশা প্রকাশ করা হয় যে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। প্রতিনিধি দল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে। বৈঠকে ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন