বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অধীন উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে ১১০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে এবং প্রার্থীর নিজ ঠিকানা লেখা ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ফেরত খাম জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
নিয়োগের জন্য মোট ৬টি পদের আওতায় ১১০ জন কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। পদগুলোর মধ্যে হিসাব সহকারী (৫টি), মাঠ সংগঠক (৮৫টি), নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (৭টি), গাড়িচালক (২টি), অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড (১০টি) এবং ক্লিনার (১টি) অন্তর্ভুক্ত রয়েছে।
বেতন কাঠামো অনুযায়ী, হিসাব সহকারী পদে বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা, মাঠ সংগঠক পদে ১০,২০০-২৪,৬৮০ টাকা, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক পদে ৯,৩০০-২২,৪৯০ টাকা, গাড়িচালক পদে ৯,৭০০-২৩,৪৯০ টাকা, অফিস সহায়ক পদে ৮,২৫০-২০,০১০ টাকা এবং ক্লিনার পদে ৮,২৫০-২০,০১০ টাকা নির্ধারিত হয়েছে।
কর্মস্থল হিসেবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের বয়সসীমা ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হলো নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
