বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক পার্থক্য অস্বীকার করা যায় না। তিনি জানান, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি এবং ইতিহাসের বিকৃতি দীর্ঘমেয়াদে টেকে না। সঠিক ইতিহাসের আলোকে বিকৃতকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি আরও জানান, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ওপর কাজ করছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে তাতে তিনি কোনো মান-অভিমান বা আক্রোশ পোষণ করেন না, তবে সঠিক ইতিহাসকেই বয়ান হিসেবে রাখতে চান।

মন্ত্রী ভারতের জনসংখ্যা এবং বাংলাদেশের জনসংখ্যাকে এক করার আলোচনা প্রসঙ্গে বলেন, সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী ২২০ কোটির বেশি। যারা সার্কের ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে তা সন্দেহজনক বলে মনে করবেন। জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের বাইরে অন্য কোনো কাঠামোর কথাও সন্দেহের চোখে দেখবেন।

আরও পড়ুন