বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশের বিনিয়োগ খাতে। তাই সত্যিকার অর্থেই কার্যকর করা হবে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস। বুধবার (৬ মে) রাজধানীর এক হোটেলে তৈরি পোশাক শিল্প নিয়ে সেমিনারে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিতে সবার আগে লজিস্টিক ব্যয় কমাতে চায় সরকার। চট্টগ্রাম বন্দরের গতি বাড়ানো হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি পরবর্তী প্রধান দুইটি চ্যালেঞ্জ হলো সহজ শর্তে ঋণ সুবিধা হারানো এবং আন্তর্জাতিক বাজারে বিশেষ বাণিজ্যিক সুবিধা হারানো। তাই নতুন ও উদীয়মান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।
