বুড়িগঙ্গায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার হয়।

মৃত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকার নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানিয়েছেন, ‘আমরা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা পুলিশকে জানিয়েছেন যে, গত শুক্রবার থেকে দ্বীপ নিখোঁজ ছিলেন।’

পুলিশ জানায়, মরদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও পরীক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন