বুয়েটে ৩৩ প্রভাষক পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে

বুয়েটে ৩৩ প্রভাষক পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রভাষক পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মোট ৩৩টি পদের জন্য এ সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে।

সাক্ষাৎকারের সময়সূচি অনুসারে, পুরকৌশল বিভাগে ৪টি পদে সাক্ষাৎকার ৩০ জুন ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিটে হবে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ৩টি পদে সাক্ষাৎকার একই দিনে সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদে সাক্ষাৎকার বেলা ১১টা ১৫ মিনিটে, এবং কেমিকৌশল বিভাগে ১টি পদে সাক্ষাৎকার বেলা ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬টি পদে সাক্ষাৎকার ১ জুলাই ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিটে, এবং যন্ত্রকৌশল বিভাগে ৪টি পদে সাক্ষাৎকার একই দিনে সকাল ১০টা ৩০ মিনিটে হবে। বস্তু ও ধাতব কৌশল বিভাগে ১টি পদে সাক্ষাৎকার বেলা ১১টা ৩০ মিনিটে, এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ১টি পদে সাক্ষাৎকার বেলা ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

৪ জুলাই ২০২৬-এ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪টি পদে সাক্ষাৎকার সকাল ৯টা ৩০ মিনিটে, নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগে ২টি পদে সকাল ১০টা ৩০ মিনিটে, এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি পদে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। পানিসম্পদ কৌশল বিভাগে ২টি পদে সাক্ষাৎকার বেলা ১১টা ৩০ মিনিটে, এবং পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ২টি পদে দুপুর ১২টায় সাক্ষাৎকার নেওয়া হবে।

সব পদের জন্য বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ (১৭ সেট) সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-2) ও শিক্ষক পদের RQ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন