বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন, শেল্টার, এইচসিএমপি বিভাগে এই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া আজ ১২ এপ্রিল শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উন্নয়ন সংস্থা বা এনজিওতে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা কমপক্ষে ১ বছর হতে হবে। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র কক্সবাজার।
প্রার্থীদের জন্য বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে হবে এবং অন্যান্য সুবিধার মধ্যে চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
আবেদনের শেষ সময় ২২ এপ্রিল ২০২৬।
