ভোলায় ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

ভোলায় ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে সংগৃহীত ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। এর বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে চৌকিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টায় কোস্টগার্ডের ভোলা বেইস বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি কাঠের বোটে তল্লাশি করে ৪ হাজার ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত তেল দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে স্থানান্তর করছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন