মহাখালী-তেজগাঁও সড়কে শ্রমিকদের অবরোধ, নগরবাসীর ভোগান্তি

মহাখালী-তেজগাঁও সড়কে শ্রমিকদের অবরোধ, নগরবাসীর ভোগান্তি

মে মাসের বেতন, এরিয়া বিলের টাকা পরিশোধসহ সাত দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে এই বিক্ষোভ শুরু হয়।

এ সময় সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ায় তারা হয়রানির শিকার হয়েছেন। তারা দাবি করছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং শ্রমিকদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

আরও পড়ুন