রাজধানীর কারওয়ান বাজারের মেট্রোরেল বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে গ্যাস বেলুন আটকে থাকার সংবাদ আসে।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। গ্যাস বেলুনটি মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে আটকে যায়।
বৈদ্যুতিক লাইনটি হাইভোল্টেজ হওয়ায় বেলুন অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হবে।
