মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় চোরের মৃত্যু

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় চোরের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় মাসুদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (৩ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ হোসেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল মাসুদ। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন