রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— শেরেবাংলা নগর থানায় কর্মরত এসআই সামসুজ্জোহা (৩৪) এবং কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে রকি ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। রকি পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, রাজধানীর জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাই করে অটোরিকশাযোগে পালানোর সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেনকে গুরুতর আহত করে।

পুলিশের খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন