রাজশাহীতে তেল নিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে তেল নিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আলম বাকশৈল গ্রামের বাসিন্দা এবং পেশায় বাঁশ ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, তিনি বুধবার ভোররাত থেকে তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকাল বেলা তীব্র গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিভাস শর্মা জানান, আলম মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার স্বজনরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় নিয়ে গিয়ে দাফন করা হয়।

আরও পড়ুন