রামপুরায় দুইজনকে হত্যা মামলার রায় আগামী ২৮ জুন ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় এই হত্যাকাণ্ড ঘটে এবং আরও দুইজন গুলিবিদ্ধ হন।
আজ রোববার ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করেছেন। মামলায় পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন।
অন্য অভিযুক্তরা হলেন— ডিএমপির তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম; রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান; একই থানার তৎকালীন উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া; এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার।
অভিযুক্তদের মধ্যে কেবল চঞ্চল বর্তমানে কারাগারে আছেন, অন্য চারজন পলাতক রয়েছেন।
