রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের হাতে হয়রানির প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা এই কর্মসূচি পরিচালনা করছেন। কর্মবিরতির সময় হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত রোববার ও সোমবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অন্তত তিনজন ইন্টার্ন চিকিৎসক হয়রানির শিকার হয়েছেন। রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককে রোগীর স্বজনেরা হেনস্তা করেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা জানান, এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার না হওয়ায় তারা কর্মবিরতিতে নেমেছেন। তারা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা সেবা দিলেও কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। তারা অবিলম্বে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন