রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩

রাজধানীর রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ মাদ্রাসার দুই ছাত্র দগ্ধ হয়েছে। রোববার (১৪ জুন) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরের দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, মাদ্রাসা শিক্ষক মো. সালমান (২৬), ছাত্র মো. মারুফ (১২) ও খাইরুল ইসলাম (১৪)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফ শরীরে ১৮ শতাংশ, সালমান ২ শতাংশ এবং খাইরুল ইসলাম ৩ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। দগ্ধের পরিমাণ কম থাকায় দুই জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে, আর মারুফকে ভর্তি করা হয়েছে।

মারুফের বড় ভাই মান্নান জানান, সকালে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক দগ্ধ তিনজনকে সাইনবোর্ড টানানোর জন্য বলেন। এ সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন