শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার সময় বাড়ালো সরকার

শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার সময় বাড়ালো সরকার

জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছিল সরকার। গত মাস থেকে এই নিয়ম কার্যকর হয়েছিল। তবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে এই সময়সীমা বাড়িয়েছে সরকার।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ রাত থেকেই এই নির্দেশ কার্যকর হবে।

আরও পড়ুন