শ্যামলীতে হাসপাতালে চাঁদা দাবি: মঈনসহ গ্রেপ্তার ৭

শ্যামলীতে হাসপাতালে চাঁদা দাবি: মঈনসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে যুবদলকর্মী হিসেবে পরিচিত মঈন উদ্দিনও রয়েছেন।

এছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে সুমন, মঈনের সহযোগী লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী ও মো. শাওন হোসেন অন্তর্ভুক্ত রয়েছেন। কামরুল ইসলাম জানিয়েছেন, মঈন উদ্দিন ১১ এপ্রিল পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং হাসপাতালে কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন।

তিনি অভিযোগ করেন, মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ে হাসপাতালে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন এবং সম্প্রতি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন। ১০ এপ্রিল মঈন উদ্দিন একজন ঊর্ধ্বতন কর্মীর বাসায় ঢুকে চাঁদা দাবি করেন, যার ফলে ওই কর্মী আতঙ্কিত হয়ে নিজেকে তালাবদ্ধ করে রাখেন।

কামরুল ইসলামের অভিযোগ, মঈন উদ্দিন হাসপাতলে ৬০ থেকে ৭০ জন নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায়ের চেষ্টা করেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কামরুল ইসলাম বলেন, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না হাসপাতালে এসে তাকে আশ্বস্ত করেন যে, মঈন উদ্দিন তাদের সংগঠনের কেউ নন।

আরও পড়ুন