বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সচিবালয়ে রাজস্ব খাতে ৯০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ এপ্রিল সকাল ১০ টা থেকে।
চাকরির বিবরণ অনুযায়ী, পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর (৬), প্রশিক্ষণ সহকারী (১), সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১২), হিসাব সহকারী (৫), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৩), কম্পিউটার মুদ্রাক্ষরিক (৫), ডাটা এন্ট্রি অপারেটর (১), অভ্যর্থনাকারী (১), টেলিফোন অপারেটর (২), গাড়িচালক (৫), অফিস সহায়ক (৩৬), নিরাপত্তা প্রহরী (১) এবং পরিচ্ছন্নতাকর্মী (২)।
পদের জন্য প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা থেকে শুরু হয়ে ১১ মে ২০২৬, বিকেল ৫:০০টা পর্যন্ত থাকবে।
