সাঁতার শেখা ও ফিজিওথেরাপি সেবার সুযোগ দিচ্ছে ঢাকা রিজেন্সি

সাঁতার শেখা ও ফিজিওথেরাপি সেবার সুযোগ দিচ্ছে ঢাকা রিজেন্সি

তীব্র গরমে প্রশান্তি ও শরীরচর্চার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট রুফটপ সুইমিং পুলে সাঁতার শেখার কোর্স চালু করেছে। পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য অত্যাধুনিক ফিজিওথেরাপি সেবাও চালু করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, সাঁতার জীবন রক্ষার একটি অপরিহার্য হাতিয়ার। ছোট ও বড় সবার জন্য উপযোগী এই কোর্সে পানিভীতি দূর করা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শরীরচর্চার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

১৪ সেশনের কোর্সের ফি ২১,০০০ টাকা। আগ্রহীরা কোর্সে যোগ দেওয়ার আগে ৩ দিনের ফ্রি ট্রায়ালের সুযোগ পাবেন। সীমিত সময়ের জন্য প্রিমিয়ার ক্লাব সদস্যরা ৩০% এবং সাধারণ অতিথিরা ২৫% পর্যন্ত ছাড় পাবেন।

এছাড়া ঢাকা রিজেন্সির হেলথ ক্লাবে ফিজিওথেরাপি সেবা চালু হয়েছে। এতে ইনজুরি থেকে মুক্তি, দীর্ঘস্থায়ী ব্যথা দূর করা এবং শরীরের গঠন ও ভারসাম্য ফিরিয়ে আনতে আধুনিক কৌশল ব্যবহার করা হবে।

সেবাগুলো হোটেলের অতিথি, প্রিমিয়ার ক্লাব সদস্য এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। গ্রাহকদের জন্য ফ্লেক্সিবল টাইম টেবিল, এক্সক্লুসিভ স্টার্টিং প্যাকেজ ও কাস্টমাইজড সেবার সুযোগ রয়েছে।

আরও পড়ুন