সাভারে দুই ছাত্রের মারামারিতে একজনের মৃত্যু

সাভারে দুই ছাত্রের মারামারিতে একজনের মৃত্যু

ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় গোলাম রহিম (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম রহিমের বাড়ি সাভারের জাদুরচর গ্রামে এবং তার বাবার নাম আমিরুল ইসলাম। হাসপাতালে নিহতের বড় ভাই রাব্বি জানান, গতরাতে ১১টার দিকে মাদরাসার আবাসিক কক্ষে রহিমের সঙ্গে অন্য এক ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এতে রহিম গুরুতর আহত হলে মাদরাসার শিক্ষকরা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন