সারাদেশে এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

সারাদেশে এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে গত এক মাসে সারাদেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩২ এবং হাম সন্দেহে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু, এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়। এ সময় নতুন করে ৭৬ শিশু হাম আক্রান্ত হয়েছে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন