সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ১৫ মে ২০২৬

সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ১৫ মে ২০২৬

সীমান্ত ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার। বিভাগ: এসএমই (অফিসার-পিও)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা হিসেবে এসএমই ব্যাংকিং, বিশেষত জামানতযুক্ত এসএমই ঋণ প্রদানে অভিজ্ঞতা এবং আমদানি, রপ্তানি ও ব্যাংক গ্যারান্টি সম্পর্কিত ব্যবসা পরিচালনায় বাস্তব দক্ষতা থাকতে হবে। প্রার্থীর অভিজ্ঞতা হতে হবে ৫ থেকে ১০ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। কর্মস্থল যেকোনো জায়গায়। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।

আরও পড়ুন