দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এর ফলে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১-এ, যার মধ্যে ৯২ জন নিশ্চিতভাবে মারা গেছে।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৫৪ জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৩৩ জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪।
