হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল

হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল

হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের কারণে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুটি পৃথক রিট পিটিশনের শুনানি শেষে এ রুল জারি করেন। এছাড়া হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয় রুলে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের নির্দেশনাগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের চলমান পদক্ষেপের পরিপূরক। রিটকারীরা এমন কিছু নির্দেশনা চেয়েছিলেন যেখানে আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার বিষয় ছিল, যা বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন, আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রুল জারি করেছে। এর মধ্যে একটি বিষয় হলো হামজনিত কারণে টিকার অভাবে যে ৩৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তা ব্যাখ্যা করতে হবে।

আরও পড়ুন